সারাদেশ
রূপগঞ্জে আগুন

লাশ নিতে ঢামেক মর্গে স্বজনদের অপেক্ষা

জাহিদ রাকিব: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেলের মর্গে রাখা ২৪ শ্রমিকদের লাশ নিতে অপেক্ষা করছেন তাদের পরিবার। একই ঘটনায় সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে রাখা ১৮টি লাশ পরবর্তীতে হস্তান্তর করা হবে বলে মেডিক্যাল সূত্রে জানা গেছে।

বুধবার (৪ আগষ্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। শুধুমাত্র ঢাকা মেডিক্যাল মর্গে রাখা ২৪ লাশের ডিএনএ সম্পূর্ণ হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর হবে।

ঢামেক ফরেনসিক বিভাগ সূত্র জানায়, ‘ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে আমরা ৪৮টি লাশের মধ্যে ৪৫ জন শ্রমিকের লাশ শনাক্ত করেছি। আমাদের রিপোর্ট রূপগঞ্জ থানায় পৌঁছে দেওয়া হয়েছে। রূপগঞ্জ থানা হয়ে রিপোর্টটি আবার সিআইডিতে এসেছে। কারণ, মামলাটি সিআইডি তদন্ত করছে। দেখা যায়, লাশ হস্তান্তরের খবরে ঢামেক মর্গের সামনে স্বজনদের ভিড় বেড়েছে। কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠেছে আশপাশের পরিবেশ।

কথা হলে রিপন ইয়াছিন নামে একজন জানান, তিনি তার বোনের ছেলের লাশ নিতে এসেছেন। সে জানান, তার ভাগিনা সেজান গ্রুপের ললিপপ কারখানায় কাজ করতো। ওইদিনের অগ্নিকান্ডে নিহতের পর লাশ এতোদিন মর্গেই ছিলো। পরে তাদের ডিএনএ মিলে যাওয়ায় গতকাল ফোন দেওয়া হয়েছিলো। আজ বুধবার লাশ নিতে এসেছেন।

গত ৮ জুলাই রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনের সূত্রপাত হয়। কারখানার ছয়তলা ভবনটিতে তখন প্রায় ৪০০-এর বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ পণ্যের মোড়ক তৈরির প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে সব ফ্লোরে।

প্রচুর দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ২০ ঘণ্টার বেশি সময় লাগে। সব মিলিয়ে এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা