সারাদেশ

নদীতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে নদীতে গোসল করতে নেমে ফাহিম হোসেন অনিক (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

শুক্রবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পোতাজিয়া এলাকায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যান। নানাবাড়ি বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে। ফাহিম পাবনার সাঁথিয়া উপজেলা দিন নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের প্রকৌশলী আকরাম হোসেনের ছেলে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মৃতর চাচা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

ফাহিমের পরিবারের লোকজন জানান, তিনি শাহজাদপুরে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে অন্যদের সঙ্গে ফাহিম বড়াল নদীতে গোসল করতে যান। দুর্ঘটনাক্রমে তিনি নদীতে নামার পরপরই ডুবে যায়। এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

তিনি আরও জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাতটার দিকে ফাহিমের মরদেহ বড়াল নদীর তলদেশ থেকে উদ্ধার করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা