সারাদেশ

ইকামত দেয়াকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা!

নিজস্ব প্রতিনিধি,ঝিনাইদহ: মসজিদে নামাজের ইকামত দেয়াকে কেন্দ্র করে মোদাচ্ছের মোল্যা (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহের এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) সকালে সদর উপজেলার গোয়ালপাড়া নিজ পুটিয়া বউ বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোদাচ্ছের মোল্যা গোয়ালপাড়া নিজ পুটিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সোহাগ হোসেন জানান, গোয়ালপাড়া নিজ পুটিয়া বউ বাজারের মসজিদে দীর্ঘদিন ধরে স্থানীয় মিলন হোসেনের একজন সমর্থক নামাজের ইকামত দিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এশার নামাজে ইকামত দিতে গেলে মিলন হোসেনের প্রতিপক্ষ জাফর গ্রুপের লোকজন বাধা দেন। এনিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে শুক্রবার সকালে মোদাচ্ছের মোল্যা বউ বাজারে গেলে জাফর গ্রুপের সমর্থকরা ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

এসময় উপস্থিত উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আহত মোদাচ্ছেরকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাল্গুনী রানী সাহা জানান, নিহত মোদাচ্ছেরের বুকের বাম পাশে এবং মাজার নিচে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, এই আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। থানায়ও কোনো মামলা হয়নি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা