সারাদেশ

বিয়ের আয়োজন বন্ধ, ৩২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ি : কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রাজবাড়িতে অতিথিদের আমন্ত্রণে দুটি বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে দুটি বিয়ের আয়োজন বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত লকডাউন বাস্তবায়নে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, হাবিবুল্লাহ।

তিনি জানান, সকাল ৬টা থেকে শুরু হওয়া ১৪ দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রাজবাড়ী সদরের শ্রীপুর বাজার, পাবলিক হেলথ মোড়, চন্দনীসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সরকারী নির্দেশনা উপেক্ষা করে ২০০ মানুষ খাওয়ানোর ব্যবস্থা করে বড় লক্ষীপুর রমজান আলীর বাড়িতে বিয়ের আয়োজন করায় ২০ হাজার ও ভবানীপুরের সাব্বির শেখের বাড়িতে ১০০ মানুষ খাওয়ানোর ব্যবস্থা করে বিয়ের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় অন্য দুটি মামলায় আরও ২ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা