সারাদেশ

পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষ ভিড় 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ঈদুল আজহা উপলক্ষে কর্মস্থল ছাড়ছে মানুষ। এতে পাটুরিয়া ঘাটে বাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ। লঞ্চ ও ফেরিতে ভিড় থাকলেও বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে নদী পার হচ্ছেন ঘরমুখো মানুষ। তবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি।

সোমবার (১৯ জুলাই) সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।

ঘাটে ব্যক্তিগত প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংখ্যা বেশি দেখা গেছে। এ গাড়িগুলোকে ঘাটের চৌরাস্তা থেকে (আরসিএল মোড়) বামে বাইপাস সড়ক দিয়ে ৫ নম্বর ঘাটে পাঠানো হচ্ছে। মাঝে মধ্যে ছোট গাড়ির দীর্ঘসারি কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে।

(বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, ঈদে ঘরমুখো মানুষের পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে। যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ থাকলেও পারাপারে কোনো ধরনের দুর্ভোগ বা ভোগান্তি নেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা