সারাদেশ

চুয়াডাঙ্গায় বিনামূল্যে দোস্ত এইডের টিউবওয়েল পেলো ৫০ পরিবার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় বিনামূল্যে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৫০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) বেলার ১১টায় উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে পরিবারগুলো মধ্যে টিউবওয়েলগুলো হস্তান্তর করে দোস্ত এইড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন দোস্ত এইড সোসাইটির নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত।

বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার ভূমি, মো: মহিউদ্দীন, জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো: মিজানুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল কামাম আজাদ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান পিন্টু, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মো. মোবারক সোহেল আহম্মেদ, উথলী ইউনিয়ন পরিষদের ১ নং সদস্য মো. জহুরুল ইসলাম ঝন্টু, উথলী ইউনিয়ন পরিষদের ২ নং সদস্য মো. মঈনুল হাসান, সাংবাদিক সালাউদ্দিন কাজল ও মাইটিভির প্রতিনিধি মিথুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে দোস্ত এইড চুয়াডাঙ্গা বিশেষ করে আমার উপজেলায় যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে তা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য।

সভাপতির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, এ উপজেলায় আমার স্বল্প সময় দায়িত্ব পালনকালে দোস্ত এইডের যে কর্মতৎপরতা ও কার্যক্রম দেখে আমি অভিভূত। তাদের এই কার্যক্রমের আরও বিস্তার ঘটুক সেটিই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে প্রধান আলোচক সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন, আমরা সমাজের অসহায় গরীব ও অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করে থাকি। শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পানির ব্যবহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে ৫০টি টিউবওয়েল বিতরণ করেছি। দেশের বিভিন্ন জেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনাদের সহযোগিতায় এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো। ক্ষুধা-দারিদ্রমুক্ত সমাজ নির্মাণে কাজ করে যাচ্ছি আমরা।

এদিকে, টিউবওয়েল পেয়ে উথলীয় ইউনিয়নের ষাটোর্ধ্ব মো. নাসির বলেন, বাবা এট্টা কল পাওয়ার জন্যি অনেক কষ্ট করেচি। নোকের বাড়ি থেকে পানি আনতি গেছি, গালাগাল করে। পানির কষ্ট খুব। দোস্ত এইড আমাদের কল দেচ্চে। আমি খুশি। তাদের জন্যি দোয়া করি।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে জামালপুর ও চুয়াডাঙ্গাসহ দেশের ২৬টি জেলায় শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আশ্রয়ণ, কর্র্মসস্থানসহ ২২টি উন্নয়নমূলক কার্যক্রম বিনামূল্যে পরিচলনা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা