সারাদেশ

জামালপুরে টিসিবির পণ্য বিক্রি, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব তোয়াক্কা না করে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) ন্যায্য মূল্যে চিনি,ডাল ও তেল কিনতে হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ। এখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নেই সামাজিক দূরত্ব। এমনকি অনেকের মুখে মাস্কও নেই। পণ্য কিনে অটোরিকশা করে বাড়ি যাচ্ছে ক্রেতারা। টিসিবির পণ্য বিক্রির স্থানে পুলিশ উপস্থিত থাকলেও ছিল নীরব দর্শকের ভূমিকায়।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের মির্জা আজম চত্ত্বরে টিসিবির পণ্য বিক্রিকালে এমন দৃশ্য দেখা গেছে।

শহরের নয়াপাড়া এলাকার ডিলার একেএম শফিকুল ইসলামের মাধ্যমে ওই স্থানে পণ্য বিক্রি করে টিসিবি। এখানে জনপ্রতি দুই লিটার সয়াবিন ২’শ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি ডাল ৫৫ টাকা দরে একটি প্যাকেজে বিক্রি হয়েছে।

স্বাস্থ্যবিধি না মেনে পণ্য বিক্রির বিষয়ে ডিলার শফিকুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মানার জন্য নির্দেশ দেওয়া আছে। আসলে পাবলিক ফাংশন তো…। সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই এটা নিয়ন্ত্রণ করবে। তাছাড়া আমার বিক্রি করার কথা ছিল শনিবারে। মেইলে আজকে আমার নামটা এসে গেছে। সকাল ১০ টার সময় বিক্রি করার কথা ছিল। আজ একটু দেরি হয়ে গেছে।

এ বিষয়ে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম জানান, প্রত্যেক ডিলারকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে যে, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মালামাল সরবরাহ করতে হবে। এতে ডিলারকেই উদ্যোগী হতে হবে। প্রয়োজনে তিনি সেখানে থাকা পুলিশের সাহায্য নেবেন। কোথাও এর ব্যত্যয় ঘটলে ডিলারশিপ বাতিল করা হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা