সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে বাবুল (৪৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অসুস্থ অবস্থায় কুমিল্লা নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি পাঁচ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি। বাবুল কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মালেক মিয়ার ছেলে।

জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাবুল আগে থেকেই উচ্চরক্তচাপে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে কুমিল্লা হাসপাতালে প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স যোগে কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।’

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামাল ভূইয়া বলেন, বাবুল উচ্চরক্তচাপে ভুগছিলেন। তার প্রেসার অনেক বেশি ছিল। কুমিল্লায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হলে সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

বাবুলের বড় ভাই নওয়াব মিয়া বলেন, ‘বাবুল দুটি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। দুই বছর যাবৎ তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন। জেলখানা থেকে আমাদের জানানো হয়েছিল তিনি অসুস্থ। পরে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

এবার সৌদি-আমিরাত যৌথভাবে হামলা চালাবে ইয়েমেনে

ইয়েমেনের চলমান গৃহযুদ্ধে নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি হতে চলেছে। ব্রিট...

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে হায়েসসহ গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকাল...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা