সারাদেশ

মহাসড়কে প্রশাসনের কঠোর অবস্থান

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন আজ। লকডাউনে বিধিনিষেধ জারি রাথতে কুমিল্লায় কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। সেনাবাহিনী ও বিজিবির টহলও অব্যাহত রয়েছে।

শুক্রবার (০২ জুলাই) সকাল ১০টায় পদুয়ার বাজার বিশ্বরোডে এসে এমন চিত্র দেখা যায়। বিশ্বরোডে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাষিশ ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তবে মহাসড়কে মাঝে মাঝে পণ্যবাহী ট্রাকে যাত্রী পারাপার করতে দেখা গেছে।

মহাসড়কে কোনো গণপরিবহন চলতে দেয়া হচ্ছে না। সেই সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও মেটরসাইকেল চলাচল বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এছাড়া বিশ্বরোড থেকে চাঁদপুর নোয়াখালী সড়কে কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এদিকে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষরা পড়ছেন ভোগান্তিতে। প্রশাসনের চোখ ফাঁকি যে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে, তারা আবার বাড়তি ভাড়া আদায় করছে।

শাহেদা বেগম নামে একজন বলেন, আমার হার্টের সমস্যা। তাই লাকসাম থেকে কুমিল্লা যাচ্ছি। ভাড়া দ্বিগুণ দিয়ে গন্তব্যে যেতে পারছি না। তাই অনেকটা পথ হেঁটে আসতে হলো।

স্বাস্থ্যকর্মী পড়সী রানী বলেন, আমি হাসপাতালে দায়িত্ব শেষ করে লালমাই যাচ্ছি। আমার বাচ্চা কান্না করতেছে। উপায় না পেয়ে হেঁটেই যাচ্ছি। সামনে গাড়ি পাব কি না জানি না।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাষিশ ঘোষ জানান, মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে যানবাহনের চাপ বেশি। তাই কঠোর অবস্থানে থাকতে হচ্ছে। সকাল ৮টা থেকে অভিযান চলছে। সরকারি নির্দেশনা অমান্য করে যারা বিনা প্রয়োজনে বের হচ্ছে তাদের জরিমানা করা হচ্ছে। এখন পর্যন্ত তিনটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু জানান, প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিরাও করোনা পরিস্থিতির শুরু থেকে কাজ করছি। ঐক্যবদ্ধভাবেই এই মহামারি করোনা মোকাবিলা করতে হবে।

লকডাউনের প্রথম দিনে কুমিল্লা জেলা প্রশাসন ৩১১টি মামলায় দুই লাখ ৬৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হযেছে। লকডাউন বাস্তবায়নে কুমিল্লায় ৪৫টি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনীর ১২টি টিম, পুলিশের ৫৬টি টিম, বিজিবির পাঁচটি টিম, আনসারের চারটি টিম কাজ করছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা