সারাদেশ

চট্টগ্রামে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪২১ 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭১০ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৪২১ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৭৩৭ জনে।

শুক্রবার (২ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৪২১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৮৪ জন এবং উপজেলার ১৩৭ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৯ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৬ জন এবং অ্যান্টিজেন টেস্টে সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা