সারাদেশ

ঝালকাঠিতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আরিফ আকন (২৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত আরিফ উপজেলার বিলছোনাউটা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. শাহ-আলম আকনের ছেলে। বাগেরহাট পিসি কলেজে বিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন আরিফ।

কাঁঠালিয়া থানার ওসি পুলকচন্দ্র রায় বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বিলছোউনটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ সংঘর্ষ হয়। গত রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হন মজিবুর রহমান। তার কর্মী-সমর্থকরা পরাজিত প্রার্থী জিয়াউল হক ফারুকের এক কর্মীকে বাজারের একটি দোকানে আটকে রেখেছেন—এমন খবর পেয়ে জিয়াউল হকের কর্মী-সমর্থকরা তাকে উদ্ধার করতে যান। এ সময় দুই পক্ষের সংঘর্ষে আরিফ আহত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে, পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

তিনি বলেন, ঘটনার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- এলাকার আসমত আলী সিকদারের ছেলে শাহজাহান সিকদার (৫২), দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে সিরাজ হাওলাদার (২৪) ও গোলাম আলী হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৫৫)।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলেও তিনি জানান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা