সারাদেশ

গোপালগঞ্জে ৭দিনের লকডাউন

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গোপালগঞ্জ জেলা সদর, মুকসুদপুর উপজেলা সদর এবং কাশিয়ানী উপজেলা সদর আগামীকাল শুক্রবার থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার( ১৭ জুন) দুপুরে গোপালগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এই সিধান্ত হয় বলে জানান সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ।

ডা. সুজাত আহমেদ বলেন, চলতি সপ্তাহে গোপালগঞ্জ জেলা সদরের পৌর এলাকায় ৭২জন, কাশিয়ানী উপজেলা সদরের কাশিয়ানী ইউনিয়নে ৩৮জন ও মুকসুদপুর উপজেলা সদরের মুকসুদপুর পৌর এলাকায় ১২জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এই এলাকাগুলোকে রেড জোনের আওতায় এনে শুক্রবার থেকে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে।

এসব এলাকায় বাইরের লোকজন প্রবেশ ও বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী লকডাউন সফল করতে কঠোর ভাবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ১১২ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৯ জনের মধ্যে ১৬ জন, টুঙ্গিপাড়ায় ০৬ জনের মধ্যে ২জন, কোটালীপাড়ায় ৫জনের মধ্যে ৩জন, কাশিয়ানীতে ৪০ জনের মধ্যে ১২জন ও মুকসুদপুরে ২২ জনের মধ্যে ১০জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০৩জন। আর মৃত্যু হয়েছে ৪৩ জনের।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা