সারাদেশ

যশোরে দুই চিকিৎসকসহ ১০ জন করোনায় আক্রান্ত

যশোর প্রতিনিধি:

যশোরে দুই চিকিৎসক ও তিন নার্সসহ নতুন করে করোনা আক্রান্ত ১০ জন শনাক্ত হয়েছেন। তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) যশোরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মী হিসেবে যশোরে কর্মরত একজন চিকিৎসক কর্মকর্তাও আছেন। তিনি জেলা সিভিল সার্জনের কার্যালয়ে বসতেন।

এ ছাড়া কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক এবং চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন জ্যেষ্ঠ নার্সও আক্রান্তের নতুন তালিকায় রয়েছেন।

অপর ৫ জনের মধ্যে রয়েছেন চৌগাছা উপজেলায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক, কেশবপুর উপজেলার তিনজন ও বাঘারপাড়া উপজেলার একজন।

জানা গেছে, ২২ এপ্রিল চৌগাছা উপজেলার একটি গ্রামের অন্তঃসত্ত্বা এক নারী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। চিকিৎসকেরা উপসর্গ দেখে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষার প্রতিবেদন আসার আগেই ওই নারী হাসপাতাল থেকে পালিয়ে যান।

রবিবার আসা প্রতিবেদনে করোনা 'পজিটিভ' আসে। ওই নারীর সংস্পর্শে আসা হাসপাতালের নার্স ও অন্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার প্রতিবেদনে হাসপাতালের প্রসূতি বিভাগের তিনজন নার্স করোনা 'পজিটিভ' হয়েছেন।

নতুন ১০ জন মিলিয়ে যশোরে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪। এর মধ্যে ১৫ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা