সারাদেশ

১৫ বছরের সঞ্চয় ত্রাণ তহবিলে দান

রংপুর প্রতিনিধি:

নিজের ১৫ বছর ধরে জমি কিনে বাড়ি করার জন্য জমানো ২০ হাজার টাকা করোনা আক্রান্ত মানুষের জন্য দান করলেন দলিত সম্প্রদায়ের মিলন রবিদাস।

২৭ এপ্রিল সোমবার বিকালে রংপুরের মিঠাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভুইয়ার হাতে তিনি বাড়ির জন্য জমানো পুরো টাকা তুলে দেন।

দ্রুত এই টাকা যেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হয়, এমনটাই চাওয়া মিলনের।

মিলন রবিদাশ জানান, তার বাবাও মুচির কাজ করতেন। দীর্ঘ ১৫ বছর ধরে মিঠাপুকুর উপজেলা সদরে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে তিনিও জুতা-স্যান্ডেল সেলাই করে আসছেন। এই কাজে যা আয় হয়, তা দিয়েই পরিবার নিয়ে বেঁচে আছেন তিনি। মিলনের বাবা মারা গেছেন, মা রজনী, স্ত্রী দীপ্তি রবিদাস, মেয়ে মনিষা ও ছেলে দিগন্তকে নিয়েই তার সংসার। ছেলে স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী, আর মেয়েটা পড়ে চতুর্থ শ্রেণিতে। মিলন বলেন, নিজের কোনও জমি না থাকায় উপজেলা সদর থেকে আড়াই কিলোমিটার দূরে আব্দুল্লাপুর গ্রামে অন্যের জমিতে ঘর করে বসবাস করছি। দীর্ঘ ১৫ বছর ধরে অল্প-অল্প করে জমিয়ে ২০ হাজার টাকা হয়েছে। ইচ্ছে ছিল এক-দেড় শতক জমি কিনে বাড়ি করবো। কিন্তু ভয়াবহ করোনায় মানুষের জীবন বদলে গেছে। এই রোগ গরিব-ধনী ভেদ করে না, কখন কে আক্রান্ত হচ্ছে বলা যাচ্ছে না। অন্যদিকে কর্মহীন হয়ে লাখো পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। এ অবস্থায় অনেক ভেবে নিজের জমানো টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে জমা দিয়েছি।

এ বিষয়ে ইউএনও মামুন ভুইয়া বলেন, মিলন রবিদাসের দেয়া ২০ হাজার টাকা গ্রহণ করেছি।। দ্রুত এই টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করা হবে।

তিনি মিলন রবিদাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার এ পদক্ষেপ অনেকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা