সারাদেশ

ঘুমন্ত বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের মিঠাপুকুরে ঘুমিয়ে থাকা বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহত বাবার নাম মোংলা কুজুর (৬০)। এ ঘটনায় ছেলে জীবন কুজুরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত শুক্রবার (১১ জুন) দুপুরে ঘুমন্ত অবস্থায় বাবা মোংলা কুজুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে জীবন কুজুর।

পীরগঞ্জ-মিঠাপুকুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদী হয়ে জীবন কুজুরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকে জীবন কুজুর পলাতক ছিলেন। সোমবার (১৪ জুন) আসামিকে গ্রেফতার করি। পরে তার দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন কুজুর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা