সারাদেশ

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুকুরের মাছ চুরি অভিযোগে জসিম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই চেয়ারম্যান ও তার লোকজন আত্মগোপনে রয়েছেন।

মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এর আগে সোমবার (১৪ জুন) রাতে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জসিমের ভাই কারশেদ উদ্দিন জানান, সোমবার (১৪ জুন) রাতে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর পুকুরে গোপনে মাছ ধরতে যায় জসিম। টের পেয়ে তাকে ধরে চেয়ারম্যান ও তার ছেলেরা মিলে পেটায়। পরে আহত অবস্থায় অজ্ঞাত লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আজ মঙ্গলবার (১৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবকের মাথায় মারাত্মক জখম থাকায় তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা