সারাদেশ

ভাতার টাকা বাড়ি বাড়ি পৌঁছে দিলেন পলক

নাটোর প্রতিনিধি:

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানুষকে ঘরে রাখাতে সরকারি ভাতার অর্থ নিজেই ভাতাপ্রাপ্তদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক।

২৬ এপ্রিল রবিবার নাটোরের সিংড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এ ভাতার টাকা তুলে দেন তিনি।

এসময় সিংড়া পৌরসভা ও ব্যাংক এশিয়ার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ১২টি ওয়ার্ডে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পৌঁছে দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এর আগে সিংড়া উপজেলার সুকাশ ও ডাহিয়া ইউনিয়নের এক হাজার ১২০টি অসহায় ও কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার সবচেয়ে বেশি ভাবছে গরীব, অসহায় ও কর্মহীন মানুষদের কথা। কেউ যেন অভুক্ত না থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা আছে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করছে। এই সুযোগে কেউ কোনো ধরণের অনিয়মে জড়ালে কোনোভাবেই রেহাই পাবে না।'

পলক বলেন, 'আমরা অসহায় মানুষদের ঘরে ঘরে সহায়তা পৌঁছে দিচ্ছি। সরকারও চায় এ সহায়তার সুষম বন্টন হোক এবং উপযুক্তরা যেন সেই সহায়তা পায়।'

তিনি বলেন, 'এজন্য দেশব্যপী ডিজিটাল কার্ডের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চালু করা হচ্ছে। এতে দুর্নীতি ও অনিয়ম বহুলাংশে কমে যাবে।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা