সারাদেশ

 সংঘবদ্ধ চোর চক্রের ৯ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে চুরি হওয়া ১১ টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুন) দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো মোটর সাইকেল চোরের মূল হোতা মোঃ নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি ওরফে শিমুল (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), মোঃ কাউছার মিয়া (৫০), হুসেন মিয়া (৪০), রুহুল আমিন চৌধুরী (২৯)। তাদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। এসময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা এবং ৪ টি ওয়াটার পাম্পও জব্দ করা হয়।

পুলিশ জানান, সম্প্রতি চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারকালে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ৯ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, উদ্ধারকৃত মোটর সাইকেল গুলোরমধ্যে তিনটির প্রকৃত মালিককে পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা