সারাদেশ

গোপালগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : দেশ ব্যাপী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে শহরের মিয়াপাড়া এলাকায় মেরীস্টোপ ক্লিনিকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।

এসময় পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

শনিবার ৫ জুন থেকে ১৯ জুন পযর্ন্ত দুই সপ্তাহ ব্যাপী এ ক্যাম্পেইনে জেলায় ১ লক্ষ ৮১ হাজার ৮০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৯৭৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৫ হাজার ৮২৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৭০৫ টি কেন্দ্রে ২১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৪ হাজার ৪৯ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা