সারাদেশ

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫ হাজার ৭০ ইয়াবাসহ গাজী জিয়া উদ্দিন বাবলু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (৫জুন) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

আটক বাবলু কুমিল্লার বুড়িচং উপজেলার মজলিশপুর গ্রামের মৃত কাজী মনিরুল ইসলামের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায় র‍্যাব। এ সময় রাত ১টার দিকে ঢাকাগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাবলুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু জানায়, তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা নিয়ে আসতেন। এরপর এগুলো দেশের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা