সারাদেশ

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তবিবুর রহমান মিন্টুর অকাল মৃত্যুতে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আ. গাফফার শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শওকত আলী জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, সহ সভাপতি অ্যাভোকেট. অলোকেশ রায়, এস এম মহাব্বত হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি।

বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. বাকের ইদ্রিসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কামরুল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম মিনা রাসেল, মো. মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল খান, মো. তুষার আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. কাজী সেলিমুজ্জামান প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা