সারাদেশ

সামান্য বাতাসেই উড়ে গেলো আশ্রয়ন প্রকল্প 

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে হস্তান্তরের তিন মাসের মাথায় সামান্য বাতাসেই উড়ে গেছে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের দুটি ঘরের চাল। এসব ঘর নির্মাণে সিমেন্টের পরিমাণ কম দেয়া এবং কাজের মান খারাপ হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে সুবিধাভোগীদের অভিযোগ।

উপজেলার খরখরিয়া তেলিপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী সবেদা বেওয়া ও তার ছেলে সফিকুল ইসলামের দুটি ঘরের বারান্দার খুঁটি ভেঙে চাল উড়ে গেছে।

সফিকুল ইসলামের স্ত্রী লতিফা বেগম, মল্লিকা বেগম ও আব্দুল মতিনসহ ভুক্তভোগীরা বলেন, ‘ঘরের নিচে পড়ে যদি মরতে হয়, তাহলে আমাদের এই ঘরের দরকার নেই! জীবনের ঝুঁকি নিয়ে এসব ঘরে থাকা যাবে না।’

সুবিধাভোগীদের অভিযোগ, ঘরগুলোর নির্মাণকাজে সিমেন্ট পরিমাণে কম দেয়া এবং নিম্নমানের কাঠসহ নানা অনিয়মের ফলে এমন ঘটনা ঘটছে। কাঠের মান খারাপ এবং মজুরি কম দেয়ায় ঘরের কাজে ত্রুটি হয়েছে বলে দাবি নির্মাণ শ্রমিকদের।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান জানান, এক জায়গায় একটু সমস্যা হয়েছিল। লোক পাঠিয়ে তা ঠিক করে দেয়া হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। আজই (২৪ মে) প্রথম অফিস করলাম। বিষয়টি আমার জানা নেই।’

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা