সারাদেশ

ঝিনাইদহে ঝড়ে অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় ঝড়ে অর্ধশত কাচা-পাকা বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে। উপড়ে পড়েছে কয়েকশ গাছপালা। ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে এ ঝড় বয়ে যায় বলে নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবীর হোসেন জানান।

তিনি বলেন, মঙ্গলবার বিকাল থেকেই হালকা বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর হঠাৎ করেই আকাশ কাল মেঘে ঢেকে যায়, শুরু হয় ঝড়।

১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে আড়মুখী গ্রামের কুটিপাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা