সারাদেশ

বড়লেখায় অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা তিনটি দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ মে) বিকেলে উপজেলার তালিমপুর ইউপির কাননগোবাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। অভিযানের সময় বড়লেখা থানার সেকেন্ড অফিসার সুব্রত কুমার দাস ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউপির কাননগোবাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের একপাশের জায়গা প্রায় ৮-৯ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দা আবু বক্কর, সামছুদ্দিন ও নজরুল ইসলাম। তারা সেখানে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি সেখানে পাকা একটি ঘর তৈরি করা হয়। খবর পেয়ে সোমবার বিকেলে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা। এ সময় তিনটি দোকানঘর উচ্ছেদ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা বলেন, শুন্য দশমিক ৫ একর সরকারি জায়গার ওপর অবৈধভাবে দখল করে গড়ে তোলা তিনটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এতে দীর্ঘদিন পর সরকারি জায়াগা দখলমুক্ত করা হয়েছে।

সান নিউজ/ আরএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা