সারাদেশ

সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শেরপুরে বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় সহযোগী নারীসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (২৫ মে) দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার সুঘাট ইউনিয়নের চকসাদি গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে আসলাম হোসেন (৩৯), একইগ্রামের মজনু মিয়ার ছেলে সোহাগ হোসেন (২৫) ও নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৫)। ধর্ষণে সহযোগিতার অভিযোগে বেল্লাল হোসেনের স্ত্রী রাশেদা বেগমকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, কিশোরী ১৩ মে রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় অভিযুক্তরা ওই কিশোরীর মুখ চেপে ধরে বাড়ির পাশের বাঁশঝাড়ে তুলে নিয়ে যান। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করেন তারা। এ সময় কিশোরীর চিৎকারে তারা পালিয়ে যায়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ধর্ষণের শিকার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ওই ঘটনায় থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। পাশাপাশি মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।’

সান নিউজ/আরএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা