সারাদেশ

পিতার দায়িত্ব নিলো না কোনো সন্তানই 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: যিনি নিজের কঠোর শ্রম দিয়ে লালন পালন করে উপার্জনক্ষম করলেন তিনটি সন্তানকে। সেই সন্তানরাই আজ অসুস্থ পিতার দায়িত্ব নিতে অক্ষমতা প্রকাশ করে ফেলে দিলো রাস্তায়। পুলিশ ও এলাকাবাসীর শত অনুরোধও তাদের বিবেককে জাগ্রত করতে পারলো না।

মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মঞ্জিলের বাসার সিঁড়ির পাশে সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে আছেন বৃদ্ধ অরুণ দে (৭৫)। বাসার ভেতর থেকে কেউ এগিয়ে আসেনি।

এ অবস্থা দেখে মৌলভীবাজার সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শক অজয় রায় বৃদ্ধের অসহায়ত্বের কথা জানালেন ৯৯৯ এ ফোন করে। সংবাদ পেয়েই মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরির্দক (তদন্ত) গোলাম মতুর্জা ও পুলিশ পরির্দক (অপরারেশন) মোঃ মশিউর রহমান এর তত্ত্বাবধানে একদল পুলিশ ছুটে আসলেন বৃদ্ধের বাসায়। ঘটনাস্থলে পৌঁছে লোকটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করলেন।

জানা যায়, অরুণ দে (৭৫) দীর্ঘ দিন শহরের অভিজাত ম্যানেজার স্টলের মিষ্টির কারিগর ছিলেন। ব্যক্তি জীবনে তার ২ছেলে বিল্পব দে ও অর্জুন দে, রীতা দে নামে এক কন্যা সন্তান রয়েছে। তার ২য় সন্তান অর্জুন স্ত্রী-সন্তানকে রেখে মৃত্যু বরণ করেন। সেখানেই তিনি দীর্ঘ ২৫ বছর যাবৎ বসবাস করে আসছেন। বড় ছেলে বিল্পব দে বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে সিলেটের একটি ভাড়া বাসায় বসবাস করে আর সুনামগঞ্জে স্বর্ণের কারিগর হিসাবে কাজ করে। কারোর কোনো খোঁজ খবর নেয় না তিনি।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরির্দক (তদন্ত) গোলাম মতুর্জা জানান, সংবাদ পেয়ে বৃদ্ধকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। পরিবারের ছেলে-মেয়ে ও ছেলের স্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি আমরা। কিন্তু কেউ তাদের বাবার দায়িত্ব নিতে রাজি হচ্ছেনা। তিনি যে, পুত্রবধূর কাছে থাকতেন, সেই পুত্রবধূ নিজের অসহায়ত্ব প্রকাশ করে শ্বশুরের দায়িত্ব নিতে পারবেনা বলে জানিয়ে দিয়েছে। এখন এই বৃদ্ধ কার কাছে যাবে ? মানবিক কারণে এই অসহায় বৃদ্ধের পাশে দাঁড়াতে সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহায়তা কামনা করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা