সারাদেশ

মাকে যেনো লাশ দেখানো না হয়

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার চালকল থেকে মো. সানোয়ার হোসেন (১৯) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শ্রমিক চিরকুটে লিখে গেছেন, তার মাকে যেন লাশ দেখানো না হয় এবং বাবার কাঁধে যেন লাশের খাটিয়া দেওয়া না হয়।

রোববার ( ২৩ মে) সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, বাবার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খান অ্যাগ্রোফুড নামে চালকলটির মালিক আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু। সানোয়ার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার স্বরসতীপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তার প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

জিয়াউল করিম খান সাজু সানোয়ারের সঙ্গে কাজ করা অন্য শ্রমিকরা জানিয়েছেন, গতকাল রাতে মোবাইল ফোনে বাবার সঙ্গে রাগারাগি করেছে সে। পরে সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ জানান, সকালে চাল কলের ভেতরে সানোয়ারের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সানোয়ারের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুট পড়ে মনে হচ্ছে বাবার সঙ্গে অভিমান করে ওই শ্রমিক আত্মহত্যা করেছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা