সারাদেশ

রোজিনার মুক্তির দাবিতে জেলায় জেলায় মানববন্ধন

সান নিউজ ডেস্ক: দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে) সকাল থেকেই দেশেই বিভিন্ন স্থানে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

এর মধ্যে রয়েছে সাভার, নড়াইল, কিশোরগঞ্জ, নরসিংদীতে, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, শরীয়তপুর, মেহেরপুর, রাজবাড়ী,ব্রাহ্মণবাড়িয়া,জামালপুর, খুলনা, শ্রীমঙ্গলসহ বিভিন্ন জেলা ।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করায় তাকে হেনস্তা করে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকের ওপর এমন নগ্ন হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। এ সময় বক্তারা, অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপশি সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা রোজিনা ইসলামকে অবরুদ্ধ করেন। পাঁচ ঘণ্টা অবরুদ্ধের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়। নথি সরানোর অভিযোগে রাতেই তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা ও পেনাল কোডের ৩৭৯ ও ৪১১ ধারায় রোজিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রাতেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন রোজিনা ইসলামকে ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা