সারাদেশ

চাপ কমেছে পাটুরিয়া ঘাটে, ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ: ঈদ উদযাপন শেষে এরই মধ্যে রাজধানীতে ফিরেছেন কর্মমুখী মানুষ। তাই আজ ঈদের ৬ষ্ঠ দিনে পাটুরিয়া ঘাটে চাপ নেই বললেই চলে। যাত্রী চলাচল ছিলো বেশ স্বাভাবিক।

বুধবার (১৯ মে) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমন চিত্র দেখা যায় পাটুরিয়া ঘাটে।

ফেরিতে যাত্রী পারাপারের পাশাপাশি পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পারাপারও ছিলো স্বাভাবিক। কিছু কিছু ফেরিতে যাত্রীর সংখ্যা ছিলো খুবই কম। দুই একটা ফেরিতে যাত্রীর সংখা কিছুটা বেশি দেখা যায়। তবে ঘাট পার হয়ে এসব যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয় আগের মতোই ।

দূরপাল্লার বাস বন্ধ থাকায় বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহনে উঠার চেষ্টা করছেন ঢাকামুখী এসব মানুষ।

বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক, আব্দুস সালাম জানান,পাটুরিয়া ঘাটে ১৬ ফেরির মধ্যে ১৫ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। তবে যাত্রীদের চাপ নেই। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় পারাপারের ক্ষেত্রে কোনো ভোগান্তিও পোহাতে হচ্ছে না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা