সারাদেশ

শিমুলিয়া ঘাটে উভয়মুখী যাত্রী চাপ

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষ। এখন তাড়া কাজে ফিরার। ছুটি ৩ দিন যা আজই শেষ হবে। কাজ হারানোর ভয়ে তাই আগেভাগেই রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের মানুষ। অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী আবার ঈদের পরদিন শনিবার (১৫ মে) ফিরছেন বাড়িতে। এতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।

শনিবার ( ১৫ মে) ভোর থেকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীদের ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়। তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে এ নৌরুটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এ চাপ।

এ বিষয়ে শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। কয়েকটি ফেরিতে শুধুমাত্র যাত্রী পার করা হয়েছে। ঘাট এলাকায় চার শতাধিক ছোটবড় যানবাহনও পারের অপেক্ষায় রয়েছে। সব যাত্রী ও যানবাহন পর্যায়ক্রমে পার করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা