সারাদেশ

জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১২ কিশোর

নিজস্ব প্রতিনিধি, ভোলা: শিশু-কিশোরদের নামাজে আকৃষ্ট করতে ভোলার তজুমদ্দিন উপজেলা জামে মসজিদ কর্তৃপক্ষ পুরস্কার ঘোষণা দিয়ে ব্যতিক্রম প্রতিযোগিতার আয়োজন করেন। ঘোষণা অনুযায়ী ১৫ বছরের নিচে যে কোন কিশোর টানা ৪০ দিন ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করলে তাকে দেয়া হবে একটি সাইকেল। আর এমন প্রতিযোগিতায় টানা ৪০ দিন ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে সাইকেল জিতেছেন ১২ কিশোর।

আরও ১২জনকে দেয়া হয়েছে বিশেষ পুরষ্কার। সমাজের বিত্তশালীদের কাছ থেকে পুরষ্কার ক্রয়ের ব্যয় নির্বাহ করা হয়।

মঙ্গলবার (১১ মে) দুপুরে জামে সমজিদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, সহকারী শিক্ষা অফিসার মো: রেজাউল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন (বি.এ), উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইশতিয়াক হাসান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, উপজেলা জামে মসজিদের ঈমাম ও চাঁদপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা.নাসরুল্লাহ, সাবেক ইউপি সদস্য মাওলানা. জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা