সারাদেশ

 দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ 

নিজস্ব প্রতিনিধি,নড়াইল: নড়াইলে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। শুক্রবার লোহাগড়া উপজেলার দীননাথপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- দীননাথপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে সুরুজ মোল্লা (৬৫), মৃত ছলেমান মোল্লার ছেলে দুলাল মোল্লা ( ৫০), মৃত মোকাদ্দেস শেখের ছেলে সাইফার শেখ (৬০) ও রোকন কাজির ছেলে উতার গাজী (৬০)।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, নড়াইল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়া এলাকাটি ঝগড়া প্রবণ এলাকা হিসেবে পরিচিত। তাই গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ, লোহাগড়া থানা ও লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করেন। এ সময় পুলিশ ১৮টি ঢাল, ২২ টি সড়কি ও ৪ টি ভেলা উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার প্রবীর কুমার রায় আরও বলেন, নড়াইল জেলার শান্তি শৃংখলা রক্ষার্থে পুলিশ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা