সারাদেশ

মধ্যরাতে মেঘনায় নৌকা ভাসাবে জেলেরা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : দুই মাস নিষেধাজ্ঞা শেষে শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতে মেঘনায় নৌকা ভাসাবে লক্ষ্মীপুরের অর্ধলক্ষাধিক জেলে। এ লক্ষ্যে টানা জাল ও নৌকা মেরামতের কাজ শেষ করেছে জেলেরা। এখন শুধু ইলিশ শিকারে যাওয়ার অপেক্ষা।

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুরের মেঘনা নদী এলাকায় প্রায় ৬০ হাজার জেলে রয়েছে। তবে সরকারিভাবে নিবন্ধিত ৪৩ হাজার জেলে। তাদের মধ্যে ৩০ হাজার নিষেধাজ্ঞাকালীন সরকারিভাবে খাদ্য সহায়তা পেয়েছেন।

কমলনগরের মতিরহাট ও লুধুয়া মাছঘাট এলাকার জেলেরা জানান, মেঘনার পানিতে লবণ বেড়ে গেছে। বৃষ্টিও নেই। দীর্ঘদিন পর নৌকা ভাসাবো, কিন্ত ইলিশ পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে। বৃষ্টি না হলে ইলিশ কম পাওয়া যায়।

সূত্র জানায়, উৎপাদন ও জাটকা সংরক্ষণে বছরের প্রায় তিনমাস মেঘনায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকে। কিন্তু নিষেধাজ্ঞার পর গত দুই মৌসুমে লক্ষ্মীপুরের মেঘনা নদী এলাকায় আশানুরুপ ইলিশ পাওয়া যায়নি। জেলেদের দাবি মেঘনায় ইলিশ খুব কম আসে।

তবে মৎস্য কর্মকর্তাদের দাবি, প্রায় ৯০ শতাংশ জেলে মাছ শিকারে বঙ্গোপসাগর ও সাগরের কাছাকাছি অবস্থান করে। এজন্য ইলিশ নদীতে আসার সুযোগ কম পায়। এছাড়া লক্ষ্মীপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে গভীরতা কম। ইলিশ গভীর জলের মাছ হওয় কম গভীর এলাকায় পাওয়া যায় না।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বৃষ্টি না হওয়ায় মেঘনার পানিতে লবণাক্ততা বেড়েছে। বৃষ্টি হলে তা কমে যাবে। এবার লক্ষ্মীপুরের মেঘনায় ২৫ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে মাছ শিকারে যাবে জেলেরা। তবে জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ। জাটকা রক্ষায় মৎস্যবিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা