সারাদেশ

বোয়ালমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী (ফরিদপুর): 'খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে জাতীয় পুষ্টি সপ্তাহ চলবে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত।

শনিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এদিন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সকল শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্য কেন্দ্রে আগত ৫ বছরের কম বয়সী সকল শিশুদের আইএমসিআই নিউট্রিশন কর্নারে উচ্চতা, ওজন, এবং জিএমপি কার্ড পূরণ করা হয়। হাসপাতালে আগত ৫ বছরের নিচে কম বয়সী সকল শিশুদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

এছাড়া রোববার বীরমুক্তিযোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের মেডিকেল চেক আপ, রক্তের গ্লুকোজ ও রক্তচাপ নির্ণয় করা হবে। পরদিন সোমবার কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান করা হবে। মঙ্গলবার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এবং বুধবার আশ্রয়ন প্রকল্পসহ গুচ্ছগ্রামে পুষ্টিকর খাবার বিতরণ করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,রেখা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন ও প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোহাম্মদ খালেদুর রহমান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা