সারাদেশ

বিধবাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিধবা এক নারীকে (৪৮) ধর্ষণের অভিযোগে মো. রফিক (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে আসামি করে রোববার রাতে কাঁঠালিয়া থানায় মামলা করেছেন ওই নারী। পুলিশ সোমবার (৫ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মার্চ ঘরের ভেতরে একা পেয়ে মাইদুল খলিফা ও রফিক নামে দুই যুবক পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। পরে তার নগ্ন ভিডিও ধারণ ও ছবি তোলে যুবকরা। এ ঘটনা কাউকে জানালে ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ধর্ষণকারীরা। এমনকি যুবকরা নারীর মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায়, যাতে সে কাউকে তাৎক্ষণিক ফোন করে বিষয়টি জানাতে না পারে। দুই দিন ভয়ে পালিয়ে থাকার পরে রোববার দুপুরে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন ওই নারী। ইউএনও তার অভিযোগটি থানায় পাঠালে রাতে পুলিশ মামলা রেকর্ড করে আসামি গ্রেফতারে অভিযান চালায়। আবাসনের একটি ঘর থেকে মো. রফিক নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, সোমবার সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, পুলিশ ওই নারীর মামলা রেকর্ড করে রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেছে। অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা