সারাদেশ

নলছিটিতে মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১১

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে দুই ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে দপদপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী মো. হাসান বিশ্বাস বাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলা শহরে যাওয়ায় পথে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুনের সমর্থকরা সাতঘর এলাকার তার গতিরোধ করে। এসময় হাসান বিশ্বাস মোটরসাইকেল ঘুরিয়ে বাড়ির দিকে ফেরার চেষ্টা করলে মামুনের সমর্থকরা তার ওপর হামলা চালায়। এ খবর পেয়ে হাসান বিশ্বাসের সমর্থকরা ঘটনাস্থলের দিকে ছুটে আসলে কয়া বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া এবং পরে সংঘর্ষে রূপ নেয়। প্রায় ৩০ মিনিট ধরে চলে এ সংঘর্ষ। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে শহিদ মল্লিক, আশ্রাব হাওলাদার, সুমন হাওলাদার, আলাল বিশ্বাস, বাপ্পারাজ মল্লিক, হাসানাত রাঢ়ি, শুক্কুর খান, পারুল বেগমসহ কমপক্ষে ১১ জন আহত হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে গেলে মামুনের সমর্থকরা অ্যাম্বুলেন্স ভাঙচুর এবং ড্রাইভারকে পিটিয়ে জখম করে। পরে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সংঘর্ষের পর ঘটনাস্থলের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছেন র‌্যাবের সদস্যরাও।

মেম্বার প্রার্থী হাসান বিশ্বাস অভিযোগ করেন, আমার এক নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইন্দনে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুনের লোকজন আমার ওপর হামলা চালিয়েছে। এ হামলার নেতৃত্বে ছিলেন মামুনের ভাই মাসুম হাওলাদার। তারা আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা ও তাদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে।

অন্যদিকে মেম্বার প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন পাল্টা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাসান বিশ্বাস আমার ভাই মাসুম হাওলাদারকে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়। হাসান বিশ্বাসের লোকজন আমার আত্মীয়-স্বজন ও সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের একাধিক মোবাইল টিম সার্বক্ষণিক টহলে রয়েছে।

তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা