সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় ৭টি মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার (৩০ মার্চ ) এপর্যন্ত ৭টি মামলা দায়ের করা হয়েছে। আরো কিছু মামলার প্রস্তুতি চলছে। হামলা ও ভাংচুরের ঘটনায় গত ২৭ মার্চ পুলিশের এসআই মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত সাড়ে ৬ হাজারকে আসামি করে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া গত ২৮ মার্চ ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার খন্দকার এহসান হাবীব ১টি এবং আনসার ও ভিডিপি অফিসে হামলার ঘটনায় আনসার ও ভিডিপির কর্মকর্তা শাহাদাত হোসেন বাদি হয়ে অজ্ঞাত সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে ১টি মামলা দায়ের করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রহিম জানান, হামলা ও ভাংচুরের ঘটনায় এ পর্যন্ত সদর থানায় ৫টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর টোলপ্লাজা ও টোলপ্লাজায় হামলার ঘটনায় এক কর্মচারী বাদি হয়ে ২৯ মার্চ ১টি মামলা করে। টোলপ্লাজা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এসআই শিবাস চন্দ্র বাদি হয়ে ২৯ মার্চ ঘটনায় আশুগঞ্জ থানায় ১টি মামলা করেন। আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা