সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় পুলিশের ৩ মামলা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের তাণ্ডবের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাগুলো দায়ের করে। এসব মামলায় সাড়ে ৬ হাজার জনকে আসামি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, পুলিশ সুপারের কার্যালয় ও সদর মডেল থানার ২ নম্বর ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। মামলা দুটিতে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

এছাড়া, জেলা সদরের মেড্ডা এলাকায় তাণ্ডব চালানোর ঘটনায় এসআই মোসলেহ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই মামলার আসামি দেড় হাজার। ইতোমধ্যে তাণ্ডবের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। তবে, তাদের মধ্যে কোনো মাদ্রাসাছাত্র আছে কি না, তা জানায়নি পুলিশ।

এসপি বলেন, ‘শনিবার দুপুর ৩টার দিকে মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। এছাড়া, অন্যান্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানও মামলা দায়ের করবে।’

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের খবরে শুক্রবার (২৬ মার্চ) দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাদ্রাসাছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পুলিশ সুপারের কার্যালয়, ২ নম্বর পুলিশ ফাঁড়ি, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয় ও জেলা পরিষদের ডাকবাংলোতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা পুলিশ সুপারের কার্যালয় ও ফাঁড়িতে থাকা ১৮টি মাইক্রোবাস ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এছাড়া, সিভিল সার্জন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ে থাকা দুটি গাড়িও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা