সারাদেশ

শাল্লায় হামলায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ ) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মনোরঞ্জন দেবনাথ, সদর উপজেলা শাখার সভাপতি নিতিশ রঞ্জন রায়, হিন্দু নেতা আশীষ পাল প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দেশে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপর একের পর এক হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই এই ধরণের ঘটনার পুণরাবৃত্তি হচ্ছে। তারা শাল্লা উপজেলার হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে ভাংচুর এবং লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের পাশাপাশি আইনশৃংখলা রক্ষায় দায়িত্বরত কর্মকর্তাদের বরখাস্তের দাবি জানান।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা