সারাদেশ

খুলনার মাটিতে খুলনা বিভাগের জয় 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে জয় পেয়েছে খুলনা বিভাগ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ দিন ৮ উইকেটে সিলেট বিভাগকে পরাজিত করে আব্দুর রাজ্জাক রাজের উত্তরসূরীরা। শেষ দিনে মাত্র ৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে জাকির হোসেনের প্রতিরোধের পর সিলেট বিভাগ দ্বিতীয় ইনিংসে ৩০৮ রান করতে সমর্থ হয়।

বুধবার ম্যাচের তৃতীয় দিন ৫ উইকেটের বিনিময়ে ২৫০ রান করেছিলো সিলেট বিভাগ। আজ ব্যাট করতে নেমে ৫৮ রানের বিনিময়ে বাকি ৫ উইকেট হারায়। সিলেট বিভাগের জাকির হাসান আগের দিন ১১৮ রানে অপরাজিত থেকে আজ আরও ২২ রান সংগ্রহ করে। তিনি সব মিলিয়ে ২৩৩ বলে ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৪০ রান করেন। সিলেটের দ্বিতীয় ইনিংসে অমিত হাসান ৬৬ রান করেন।

এদিকে, আব্দুল হালিম খুলনার হয়ে দ্বিতীয় ইনিংসে সেরা বোলার নির্বাচিত হন। তিনি ৬২ রান দিয়ে ৪ উইকেট লুফে নেন। এছাড়াও মঈনুল ইসলাম সোহেল ৩টি উইকেট নেন।

খুলনার সামনে জয়ের জন্য মাত্র ৬৮ রানের সহজ লক্ষ্য দাঁড়ায়। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় খুলনা। ২৬ বলে ৪টি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৩৩ রান করেন ইমরানুজ্জামান। এছাড়া ইমরুল কায়েস ১৮, রবিউল ইসলাম ১৪ রান করেন।

সিলেট বিভাগ ম্যাচ হারলেও অনবদ্য সেঞ্চুরির সুবাদের জাকির হাসান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা