সারাদেশ

রংপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। রোববার (৭ মার্চ ) নগরীর ডিসির মোড়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করে রংপুর সিটি কপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবন্দসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সকাল ৮ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন ও দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের করে নগরীর মূল সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মূর‌্যালে এসে শেষ করেন ও পূষ্পস্তবক অর্পণ করেন। সেখানে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ সহযোগী সকল সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণের পর ও গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা