সারাদেশ

১ কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার কারখানা থেকে ১ কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাব। বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পঞ্চসারের সাওবান ফাইবার ইন্ডা. লিমিটেড আইরন কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফার নিষিদ্ধ জাল আইরন কারখানায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ১ কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। এসময় ৫ জন শ্রমিককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। বিনাশ্রমে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কারখানার শ্রমিক আবুল কাসেম, মো. আলম, মো. বেলাল, মো. শফিকুল ইসলাম ও মো. আতাউর।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে ৩৫ কোটি টাকার মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করি। সে সাথে কারখানার পাঁচ শ্রমিককে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ১৯৫০ সালের আইন অনুযায়ী এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ র‌্যাবের কোম্পানির কমান্ডার (সিপিএসসি) জসিম উদ্দিন চৌধুরির, মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আলিম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ২৩ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফার কারখানায় মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ১ কোটি ৯৭ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন। বার বার কারখানায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করলেও কারখানার মালিক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা