সারাদেশ

বিদ্যালয় থেকে ১১ ল্যাপটপ চুরি

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলায় রাতের আধারে একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে রহস্যজনকভাবে একটি রাউটারসহ ১১টি ল্যাপটপ চুরি হয়েছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া ল্যাপটপগুলোর মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, চোর চক্র দরজার তালা না ভেঙে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে তালার উপরের পাতি কেটে ল্যাব কক্ষে প্রবেশ করেন। এসময় বিদ্যালয়ে থাকা একটি রাউটারসহ ১১টি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন।

এদিকে, ঘটনার ১৫ ঘন্টা পার হলেও কোন অভিযোগ বা ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে নৈশপ্রহরী থাকলেও দায়িত্বে অবহেলার কারণেই এমনটা হয়েছে। তারা আরও বলছেন, অধিকাংশ সময়ই রাত হলে নৈশপ্রহরী বিদ্যালয়ে থাকেন না।
অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, ‘নৈশপ্রহরী থাকে না এ কথা সঠিক নয়। কারণ, এর আগেতো এমন কিছু ঘটেনি।’

নৈশপ্রহরী সাইফুল ইসলাম বলেন, ‘রাত ১২ টা পর্যন্ত আমি পাহাড়ায় ছিলাম, এর পর ঘুমাতে যাই। হয়তো আমি ঘুমিয়ে থাকার সুযোগ কাজে লাগিয়েছে চোর চক্র।’

তিনি আরও বলেন, ‘আমি সকালে বিদ্যালয়ের ল্যাম্প বন্ধ করতে গিয়ে ল্যাবের দরজা খোলা দেখি এবং ভিতরে গিয়ে দেখি ল্যাবে কোন ল্যাপটপ নেই। পরে আমি শিক্ষকদের বিষয়টি অবগত করি।’

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, ‘ওই বিদ্যালয়ের ১১টি ল্যাপটপ চুরি হয়েছে এমন খবর পেয়েছি। প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী এর দায় এড়াতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।’

সান নিউজ/আরআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা