সারাদেশ

‌'ভোটারদের বাড়ি থেকে কেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব আমার'

নিজস্ব প্রতিনিধি, ভোলা : প্রত্যেক ভোটাকে বাড়ি থেকে কেন্দ্র পর্যন্ত নিরাপদে পৌঁছানোর দায়িত্ব আমি নিলাম। আগামীকাল সকাল থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত পুলিশ এ নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে বলে নিশ্চিত করেছেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসব দিকনির্দেশনা ভোলা ও চরফ্যাশন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পুলিশের ব্রিফিং ও প্যারেডে তিনি বলেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহসিন আল ফারুক, সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) শেখ সাব্বির হোসেন, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর মডেল থানা ও চরফ্যাসন থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের আয়োজনে আগামী ২৮ ফেব্রুয়ারি ৫ম ধাপে ভোলা ও চরফ্যাশন পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সাধারণ আসনের কাউন্সিলর পদে সাধারণ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভোলা পৌরসভায় নিয়োজিত প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যদের ভোলা পুলিশ লাইন্সে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং চরফ্যাশন পৌরসভায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের চরফ্যাসন থানা কম্পাউন্ডে ব্রিফিং প্রদান করেন অতিরিক্ত পুালিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি বলেন, নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ ও আনসার সদস্যদেরকে যে কোন মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে হবে।

পুলিশ সুপার বলেন, নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে তড়িৎ নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগণের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

সান নিউজ/আইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা