সারাদেশ

ইউপি সদস্য হত্যার প্রতিবাদে মানববন্ধন

আল-মামুন, খাগড়াছড়ি : বাঘাইছড়িতে প্রকাশ্য দিনে-দুপুরে পিআইও’র অফিসে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংগঠনটি খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে শহরের শাপলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

এতে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্তু লারমা সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে। সেই সঙ্গেবি সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সন্তু লারমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার জোর দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সন্তু লারমাকে পার্বত্য চট্টগ্রামে তাকে অবাঞ্চিত ঘোষণা করে তার অপতৎপরতার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী জানান তারা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মজিদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আসাদ।

বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদের পিআইও অফিসে ঢুকে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরা এমএন লারমা সমর্থিত জেএসএস নেতা ও রূপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার সমর বিজয় চাকমাকে হত্যা করা হয় বলে এতে জানানো হয়।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা