সারাদেশ

চুয়াডাঙ্গায় প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সরকারি কলেজে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, চুয়াডাঙ্গা জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু),পৌর মেয়র জাহাঙ্গীর আলম খোকন, উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, সরকারি কলেজের অধ্যক্ষ, আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ। ফার্স্ট ক্যাপিটালের উপাচার্য ও পৌর ডিগ্রি কলেজ পুষ্পমাল্য অর্পণ করে।

এছাড়াও, অনলাইন নিউজ মিডিয়া বাংলাদেশ রয়টার্স, চুয়ডাঙ্গা প্রেসক্লাব, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট অব চুয়াডাঙ্গা, বাংলাদেশ রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা, হেলথ এইড মেডিকেল সেন্টার, চেম্বার অব কমার্স চুয়াডাঙ্গা, বাংলাদেশ শিক্ষক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ শিক্ষক অভিভাবক ফোরাম চুয়াডাঙ্গা, নির্মাণ শ্রমিক ইউনিয়ন চুয়াডাঙ্গা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা, জাতীয় সাধুসঙ্ঘ সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখাসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সান নিউজ/সনজিত/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা