সারাদেশ

বিপুল গুলিসহ অস্ত্র পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় থেকে বিপুল তাজাগুলিসহ অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের এক সদস্যকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে যৌথবাহিনীর উদ্ধার অভিযানে সুইছাচিং মারমাকে (৫৩) আটক করা হয়। জানাগেছে,সে গাইন্ধ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার।

পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানকারী একটি চক্র দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীদের জন্য অস্ত্র সংগ্রহ করে আসছে। তারই ধারাবাহিকতায় অস্ত্র চোরাচালানের নতুন উৎস ও পথ তৈরি করে মাঠে নামে এই চক্রটি। সম্প্রতি দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে অস্ত্রের একটি চালান পার্বত্য চট্টগ্রামে ঢুকেছে বলে গোয়েন্দা সংস্থা জানতে পারে। আইনপ্রয়োগকারী সংস্থা আরো জানতে পারে চক্রটি আগামী ইউপি নির্বাচনে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে নতুন উৎস প্রতিবেশী দেশ থেকে অস্ত্র ও গোলা-বারুদ আনছে। এটি দ্বিতীয় চালান।চৌকস গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে যৌথবাহিনী ৩শটি তাজাগুলিসহ সুইছাচিং মারমা নামে এক অস্ত্র চোরাচালানীকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী। এর আগে আরো একটি চালান সন্ত্রাসীদের আস্তানায় পৌঁছাতে সক্ষম হয়েছে বলে আটক ব্যক্তি পুলিশের কাছে স্বীকার দিয়েছে। এসব অস্ত্র ও গোলা-বারুদ বান্দরবান জেলার রোয়াংছড়ি সীমান্ত দিয়ে আনা হয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বাঙ্গলহালিয়া বাজারে তল্লাশি চালিয়ে ৩শ তাজা গুলি উদ্ধার করে। প্রতি প্যাকেটে ১০টি করে ৩০টি প্যাকেটে মেইড ইন ইন্ডিয়া লেখা গুলিগুলো মরিচের বস্তায় করে বিশেষ কায়দায় পাচারের জন্য প্রস্তুত ছিল। এসময় আন্তর্জাতিক অস্ত্র চেরাচালান সিন্ডিকেট সদস্য সাবেক মেম্বার সুইছাচিং মারমাকে অস্ত্র গুলিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা