সারাদেশ

চৌহাট্টায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৩ মামলা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট নগরীর চৌহাট্টায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর পরিবহণ শ্রমিকদের হামলা ও সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে।

রাতে কতোয়ালী থানায় ১০ পরিবহণ শ্রমিককে আসামি করে মামলা করে সিটি করপোরেশন। হামলার সময় অস্ত্রসহ একজনকে আটকের পর তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আর পুলিশের ওপর হামলার ঘটনায় ১৭ জনকে আসামি করে আরও একটি মামলা করেছে তারা। আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে, বুধবার সন্ধ্যায় গাড়ি ভাঙচুরের ঘটনায় ২২শে ফেব্রুয়ারি থেকে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা।

সম্প্রতি, নগর ভবন আয়োজিত মতবিনিময় সভায় অবৈধ স্ট্যান্ড অপসারণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন নাগরিক প্রতিনিধিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা