সারাদেশ

দায়িত্ব নিলেন খাগড়াছড়ির মেয়র ও কাউন্সিলররা

আল-মামুন, খাগড়াছড়ি : সপ্তম পৌর পরিষদের দায়িত্ব নিলেন খাগড়াছড়ির নব নির্বাচিত পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ও কাউন্সিলররা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে দায়িত্ব হস্থান্তর করেন সদ্য সাবেক মেয়র রফিকুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি এ্যাড. আশুতোষ চাকমা, জেলা প্রশাসকের প্রতিনিধি আবু সাঈদ, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, খাগড়াছড়ি সেনা রিজিয়নের (প্রতিনিধি) স্টাফ অফিসার (জি-টু) মেজর মো. সালাহ উদ্দিন, ডিজিএফআই প্রতিনিধি, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি পৌরবাসীর সেবা ও উন্নয়নের লক্ষ ছিল বলেই মেয়র রফিকুল আলম তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। এ সময় তিনি এই অর্জন পৌরবাসীর মন্তব্য করে আগামীতেও পৌরসভার উন্নয়নে সম্মিলিত সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে কাজ করে যাওয়ার আহবান জানান।

এদিকে, পৌর মেয়র রফিকুল আলম দায়িত্ব পালন ও উন্নয়ন পরিকল্পনার কথা স্মৃতিচারণ করে আগামীতেও পৌরবাসীর সেবা ও খাগড়াছড়ির উন্নয়নে নব নির্বাচিত মেয়রের পাশে থাকবেন বলে জানান।

এতে অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সদর উপজেলা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, পৌর সচিব পারভীন আক্তার খন্দকারসহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা এতে অংশ নেয়। পরে নির্বাচিত মেয়রকে লিখিতভাবে দায়িত্ব বুঝিয়ে দেয় সদ্য সাবেক মেয়র রফিকুল আলম।

উল্লেখ যে, ২০২১ সালের চলতি বছরের ১৬ জানুয়ারি খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শপথ গ্রহণ করান নব নির্বাচিত মেয়র নির্মলেন্দু চৌধুরী ও কাউন্সিলরদের।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’

অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে ধীরে ধীরে ঢালিউডে নিজের জায়গা পোক্ত কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা