সারাদেশ

পূর্ব বিরোধে কেরোসিন ঢেলে গৃহবধূর শরীরে আগুন

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে কেরোসিন তেল ঢেলে রাশেদা বেগম নামে এক গৃহবধূর শরীরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে রাশেদার শরীরের ৫০ ভাগ ঝলসে গেছে বলে জানিয়েছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়।

এ ঘটনায় রাশেদার স্বজনদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

রাশেদা চরউভূতি গ্রামের জাহের হোসেনের স্ত্রী। রাশেদার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠিয়েছেন। বর্তমানে তাকে সেখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশংকাজনক।

অভিযুক্তরা হলেন মাইন উদ্দিন, শাহজাহান, লিটন ও আশরাফ। সবাই রাশেদার দেবরের শ্বশুর বাড়ির আত্মীয়। তবে তার দেবরের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি স্বর্ণের চেইন নিয়ে দীর্ঘদিন ধরে দেবরের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে রাশেদার শ্বশুরবাড়ির বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার বিকেলে দেবরের শ্বশুরবাড়ির লোকজন রাশেদার শরীরে পূর্বপরিকল্পিতভাবে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় দ্রুত অভিযুক্তরা পালিয়ে যায়। আগুনে শরীর ঝলসে যাওয়ায় রাশেদার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। রাশেদা তখন অভিযুক্তদের নাম-পরিচয় বলে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ঝলসানো অবস্থায় এক নারীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। তার শরীরের ৫০ ভাগই পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে অগ্নিদগ্ধের স্বজনদের সঙ্গে কথা বলেছি। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ঘটনাটি ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা